বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি? *** ইরানে হামলা বন্ধ করতে বলল চীন *** ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মির্জা ফখরুল *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য হওয়ার পক্ষে এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১০ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জি-২০ বৈঠকে যোগ দিতে দিল্লি এসেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। রোববার তিনি সাংবাদ সম্মেলনও করেছেন। সাংবাদ সম্মেলনে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য হওয়া প্রসঙ্গে ইতিবাচক মন্তব্য করেছেন।

এরদোয়ান বলেন, ‘ভারতের মতো দেশ যদি নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হতে পারে, তাহলে আমি গর্ববোধ করব। আপনারা জানেন যে, বিশ্ব পাঁচটা দেশের তুলনায় অনেক বড় ও ব্যাপক।’

পাঁচ দেশ বলতে এরদোয়ান এখানে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী দেশের কথা বলেছেন। জি২০ শীর্ষবৈঠকে এসে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও জানিয়েছেন, জাতিসংঘের স্থায়ী সদস্য হওয়ার জন্য ভারতের দাবি তিনি সমর্থন করেন।

এরদোয়ান বলেছেন, ‘পাঁচটি স্থায়ী সদস্য দেশের বাইরে থাকা বাকি সব দেশ যাতে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হতে পারে, তার জন্য রোটেশন পদ্ধতি চালু করা উচিত। তাহলে সকলের সামনেই সুযোগ আসবে।’

তার ব্যাখ্যা, ‘নিরাপত্তা পরিষদ মানে তো শুধু অ্যামেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্য নয়, তার বাইরের সব দেশকে গুরুত্ব দিতে হবে।’

এরদোয়ান জানিয়েছেন, ‘দক্ষিণ এশিয়ায় ভারত হলো তুরস্কের সবচেয়ে বড় বাণিজ্যিক সহযোগী। দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর অনেক সুযোগ ও সম্ভাবনা আছে।’

জি২০ শীর্ষ বৈঠকের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এরদোয়ান। তারপর তিনি জানিয়েছেন, আর্থিক ও অন্য ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়বে বলে তিনি মনে করেন।

এছাড়া এরদোয়ান জার্মান চ্যান্সেলর শলৎস ও মিসরের প্রসিডেন্ট আল-সিসির সঙ্গেও বৈঠক করেছেন।

আর.এইচ/ আই.কে.জে/

এরদোয়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250